Sunday, March 6, 2022

শ্রীমদ্ভগবদগীতা

 

প্রথম অধ্যায়
বিষাদ-যোগ



অনন্তবিজয়ং রাজা কুন্তীপুত্রো যুধিষ্ঠিরঃ। 
নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ।।১৬।।
কাশ্যশ্চ পরমেষ্বাসঃ শিখন্ডী চ মহারথঃ। 
ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ।।১৭।। 
দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে। 
সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান্ দধ্মুঃ পৃথক্ পৃথক্।।১৮।।

অনুবাদঃ কুন্তীপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ। হেমহারাজ!তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখন্ডী, ধৃষ্টদ্যুম্ন,বিরাট, অপরাজিত সাত্যকি, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলে তাঁদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। 



0 comments:

Post a Comment